শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে – মন্ত্রী ফকির মাহবুব আনাম সুবর্ণচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ শুভ উদ্বোধন সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি আব্দুল খালেকের প্রথম সভা শিবালয়ে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা: এলাকাবাসীর মানববন্ধন নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন শুরু ফুটবলের নিষ্ঠুর আততায়ীর শিকার সেনেগাল বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ ঢাকা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল ১৫ এপ্রিল সন্ধ্যায় নয়া পল্টনস্থ ফটিক হল, নোয়াখালী ক্লাব ঢাকা লিঃ এ অনুষ্ঠিত হয়। সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান সিনিয়র সচিব শ্যামসুন্দর সিকদার, সাবেক স্বরাষ্ট্র সচিব ও বর্তমান সিনিয়র সচিব ডঃ কামাল উদ্দিন আহমেদ, সাবেক সচিব জনাব বেলায়েত হোসেন, তথ্য-সম্প্রচার সচিব জনাব মকবুল হোসেন, বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান সচিব সত্যজিৎ কর্মকার, সাবেক প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম মমিলন, প্রধান তথ্য কর্মকর্তা শাহিনুর মিয়া, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দীন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপ সচিব আবু ননাছের টিপু, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর পিআরও মাহবুবুর রহমান তুহিন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব কামাল উদ্দিন সবুজ, এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, ফেনী সমিতি ঢাকার সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন, সেন্সর বোর্ডের উপ-পরিচালক মমিনুল হক জীবনসহ তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক পরিষদ এর সাধারণ সম্পাদক মহিনউদ্দিন চৌধুরী লিটন, অনুষ্ঠান সঞ্চালন করেন সহ সভাপতি শহীদুল্লাহ প্রিন্স, কোরআন তেলওয়াত করেন তথ্য ও গবেষণা সম্পাদক ড. আ ই ম নেছার উদ্দিন।

অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালীর সম্পাদক পরিষদের কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দসহ সকল সাধারণ সদস্য অংশ নেন ও ইফতার মাহফিলকে সাফল্য মণ্ডিত করেন। এছাড়া দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন, বৃহত্তর নোয়াখালী বিভিন্ন স্তরের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার শেষে নোয়াখালীর ঐতিহ্য গরুর মাংশ, মাসকলার ডাল-ভাত পরিবেশন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: