বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র নির্বাচনে বিজয়ী সাংবাদিক আলতাব

হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক কাজী আলতাব হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে ৫ ভোট পেয়ে সাংবাদিক কাজী আলতার হোসেন সভাপতি পদে বিজয়ী হলেও ৪ ভোট পেয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান পরাজিত হয়েছেন।

জানা গেছে, ওই বিদ্যালয়ের সভাপতি পদে হাতীবান্ধা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী আলতাব হোসেনকে নির্বাচিত করতে সুপারিশ পত্র (ডিও) প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন।

নির্বাচনের আগে নির্বাচন কমিশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্ন্দপ নারায়ন রায় সাংবাদিক কাজী আলতাব হোসেনের পক্ষে সংসদ সদস্যের সুপারিশ পত্র (ডিও) উপস্থাপন করেন। এ সময় ওই সুপারিশ পত্র (ডিও) গ্রহন না করে নিবাচনের দাবী করেন পরিচলানা কমিটি’র সদস্য ব্যাংকার সফিকুল ইসলাম। ফলে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান সভাপতি প্রার্থী হন।

পরে সদস্যদের ভোটে ৫ ভোট পেয়ে সাংবাদিক কাজী আলতার হোসেন সভাপতি পদে বিজয়ী হলেও ৪ ভোট পেয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান পরাজিত হয়েছেন। হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্ন্দপ নারায়ন রায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবি ক্যাপশন- আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক কাজী আলতাব হোসেন নির্বাচিত হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্ন্দপ নারায়ন রায় প্রত্যয়ন পত্র প্রদান করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: