শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম
উপবন এক্সপ্রেসে অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু চৌদ্দগ্রাম সীমান্তে গাঁজার চালানসহ শীর্ষ মাদক কারবারি আটক কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর নেতৃত্বে সশস্ত্র হামলা, সাংবাদিকসহ আহত-৩ উজিরপুরে সড়ক নিয়ে দুর্নীতি অনিয়মের সংবাদ প্রকাশের পরে ঘটনা ধামা চাপা আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন

ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক :: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর আবার তাদের বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন।

ওই মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাদের আসামি করে কোর্টে চালান দেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রুবেল, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সম্পাদক পারভেজ মাহমুদ, সদস্য তসলিম হোসাইন অভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হুসেইন, সহ-সভাপতি আসিফ মাহমুদ, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মুজাহিদ মিজান, জিহাদ পাটওয়ারি, মো. রাকিব সদস্য (পল্টন থানা), আরিফুর রহমান আরিফ (সদস্য, ডেমরা থানা), ঢাকা কলেজ শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, সাবেক সহ-সভাপতি মো. রাকিব, কুমিল্লা মহানগর সভাপতি মো. ওয়ালিউল্লাহ, সোহরাওয়ার্দী কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আবু মো. কাওসার, যুগ্ম সদস্য সচিব গণঅধিকার (ঢাকা মহানগর দক্ষিণ) বিল্লাল হোসেন।

এর আগে হামলার পর গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন বাদী হয়ে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন।

এজাহারে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে রাজু ভাস্কর্যের সামনে তাদের ওপর হামলা ও চিকিৎসা গ্রহণ করতে গেলে সেখানেও তাদের ওপর হামলার অভিযোগ করেন নাজিম উদ্দীন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ছাত্রলীগের ওপর হামলার একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার তাদের আটক করা হয়েছিল। আজ শনিবার সকালে ২৪ জনকে এ মামলায় আসামি করে কোর্টে চালান করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: