শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
উপবন এক্সপ্রেসে অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু চৌদ্দগ্রাম সীমান্তে গাঁজার চালানসহ শীর্ষ মাদক কারবারি আটক কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর নেতৃত্বে সশস্ত্র হামলা, সাংবাদিকসহ আহত-৩ উজিরপুরে সড়ক নিয়ে দুর্নীতি অনিয়মের সংবাদ প্রকাশের পরে ঘটনা ধামা চাপা আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন

সড়কে ভিকারুননিসার শিক্ষার্থী-অভিভাবকরা, অবরোধ

নিউজ ডেস্ক :: স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক আটকিয়ে বিক্ষোভ করছে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ধানমন্ডির অরচার্ড পয়েন্টের সামনে কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবক মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বেলা ২টার পরও সেখানে বিক্ষোভ চলছিল। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। তাদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানো হচ্ছে। কিন্তু তারা সড়ক থেকে যাচ্ছেন না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: