বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম
আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ীতে নৃগোষ্ঠীর নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণের উদ্বোধন

 অমর চাঁদ গুপ্ত, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে নৃগোষ্ঠীর নারীদের স্বাবলম্বী করতে গতকাল সোমবার সকাল ১১ টায় তিন মাস ব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহিদুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্লাবন শুভ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রুবেল ইসলাম প্রমুখ।

সরকারের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার নৃগোষ্ঠীর ২০ জন নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে তিনমাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: