বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

টাঙ্গাইলে শিক্ষক সমিতির দ্বন্দ্বে ১০৪ এসএসসি পরীক্ষার্থীর ভোগান্তি

টাঙ্গাইলের বাসাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বন্দ্বে মিরিকপুর গঙ্গাচরণ তপশিলি উচ্চ বিদ্যালয়ের ১০৪ পরীক্ষার্থীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

আগের কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কাশিল ইউনিয়নের বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয়ে নতুন কেন্দ্রে তাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সম্প্রতি দুই ভাগে বিভক্ত হয়েছে। ফলে তাদের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।

আর এই দ্বন্দ্ব এখন প্রকাশ্য রুপ নিয়েছে। ৩ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রতি বছর মিরিকপুর গঙ্গাচরণ তপশিলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসাইল শহরের কেন্দ্রে পরীক্ষা দিয়ে আসছিল।

কিন্তু শিক্ষক সমিতির দ্বন্দ্বের কারণে এ বছর বাসাইল শহরের কেন্দ্র বাদ দিয়ে তাদের নতুন কেন্দ্রে পরীক্ষা দিতে হচ্ছে।

এতে করে তাদের অতিরিক্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হচ্ছে। এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

এ ঘটনায় অভিভাবকরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত ওই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বাসাইল শহরের কেন্দ্রে আনার জোর দাবি জানান।

মিরিকপুর গঙ্গাচরণ তপশিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির একাংশের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন, প্রতি বছর আমাদের বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বাসাইল হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়।

আমি গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় অথবা বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমার বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কেন্দ্র করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সংশ্লিষ্টরা তা মানেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না বলেন, সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রত্যয়নের পরিপ্রেক্ষিতে নতুন কেন্দ্রটি করা হয়েছে।

আর মিরিকপুর গঙ্গাচরণ তপশিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ওই নতুন কেন্দ্রে পরীক্ষা নেয়ার জন্য আবেদন করেন।

তিনি আরও বলেন, এ বছর আর কেন্দ্র পরিবর্তনের সুযোগ না থাকায় আগামী বছর যাতায়াতের সুবিধার্থে ওই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বাসাইল কেন্দ্রে রাখা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: