বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম
শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ

মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

মেট্রোরেলের এমআরটি লাইন-৬–এ বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার পর নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) কমিটির তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (২৯ জুলাই) ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলমের স্বাক্ষরিত ১৬ জুলাইয়ের অফিস আদেশে কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-৬–এ বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার ঘটনায় দায়ের করা রিটের শুনানিতে হাইকোর্ট নিরাপত্তা নিরীক্ষা কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুসারেই এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলামকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এমআরটি লাইন-১ (আন্ডারগ্রাউন্ড) প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (সিভিল-২) খালেদ আনোয়ার সাগর। এছাড়া এমআরটি লাইন-৬ ও এমআরটি লাইন-১ প্রকল্পের পরিচালক, অতিরিক্ত প্রকল্প পরিচালক এবং সংশ্লিষ্ট বিভাগের মহাব্যবস্থাপকসহ মোট ১০ জন এই কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।

অফিস আদেশ অনুযায়ী, নিরাপত্তা নিরীক্ষা কমিটির সুপারিশ ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় করণীয় নির্ধারণ এবং বাস্তবায়নের দায়িত্ব পালন করবে কমিটি। এ জন্য এমআরটি লাইন-৬ প্রকল্প, সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠান এবং প্রয়োজনে নিরাপত্তা নিরীক্ষা কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ আগস্টের মধ্যে সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: