বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায় তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার কলেজের পোশাকে টিকটক করলেই টিসি

শ্রীবরদীতে নবাগত ওসির সাথে জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের মতবিনিময়

শাহীদুল ইসলাম কালু, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী থানার অফিসার ওসি মো কাইয়ুম খান সিদ্দিকীর সাথে মতবিনিময় ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শ্রীবরদী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

২ অক্টোবর সোমবার রাতে থানা ভবনে ফুলের তোড়া দিয়ে নবাগত ওসি কে বরন করে নেওয়া হয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের পক্ষ থেকে।

পরে সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংক্ষিপ্ত মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।
এসময় শ্রীবরদী উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক শ্রী রবি সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন পাল, অর্থ সম্পাদক দীপক মহন্ত, জাতীয় হিন্দু ছাএ মহাজোটের সভাপতি রাহুল সাহা বক্তব্য রাখেন।

এসময় অন্যানের মধ্যে শ্রীবরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, শেরপুর জেলা জাতীয় পাটির নব গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা,সাংবাদিক শাহীদুল ইসলাম কালু, সহ থানার উপ পুলিশ পরিদশক মো রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: