বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

শিরোনাম
শ্রীপুরে সন্তানদের সামনে নারীকে ধর্ষণ, ২ ব্যক্তি আটক উজিরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ-সমাবেশ টিম জার্নালিস্টে আইন পরামর্শক হিসেবে হাইকোর্টের আইনজীবী মোস্তফা মহসিনের যোগদান বিকাশ, রবিসহ পাঁচ প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা সিংগাইরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে নীরব এক যুবককে গ্রেপ্তার নবীনদের পদচারণায় মুখর লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ যৌন নির্যাতনের দায়ে প্রযোজকের ১৫ বছরের কারাদণ্ড বিয়ের আশ্বাসে ধর্ষণে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণী, গ্রেপ্তার দুলাভাই

লেবাননে খাদ্য ও মেডিকেল সামগ্রীসহ মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক : লেবাননে খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সেদেশে বিস্ফোরণে নিহতদের বিষয়ে সহানুভূতি প্রকাশ করার সময় এসব বিষয় অবহিত করেন।

এ সময় ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লেবাননে গতকাল শক্তিশালী বিস্ফোরণে ৪ জন বাংলাদেশি নিহত হন। এতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘‘বিজয়’’ এর ক্ষতি হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: