বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কিশোরীকে অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির সাইবার আইন সংশোধনের প্রস্তাবে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফজর থেকে সূর্যোদয়: যেমন কাটত নবীজির সকালগুলো রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী

নেত্রকোনায় দুর্বৃত্তের অস্ত্রাঘাতে যুবলীগ কর্মী নিহত

নেত্রকোনার খালিয়াজুরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো. তানভীর আহমদ (২৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তানভীর আহমদ যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

শুক্রবার রাতে নূরপুর বোয়ালী গ্রামের নিজ বাড়ির অদূরে পরিত্যক্ত পাকা সড়কের পাশ থেকে অর্ধমৃত অবস্থায় উদ্ধারের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠালে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তানভীর খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালী গ্রামের মো. আবুল বাশারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঘর থেকে বেরিয়ে যান তানভীর। এ সময় তার মাকে বলে যান কিছুক্ষণ পর ফিরে আসবে। রাত ৮টার দিকে একই গ্রামের তার বন্ধু সিজিল ও রাহাত বাড়িতে এসে খবর দেয় অর্ধমৃত হয়ে তানভীর পড়ে রয়েছে গ্রামের বড় মসজিদের সামনে পাকা পরিত্যক্ত সড়কে।

পরে স্বজনরা গিয়ে ধারালো অস্ত্রে ডান কান কাটা ও মাথায় আঘাতপ্রাপ্ত আর অজ্ঞান অবস্থায় তানভীরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, কিংবা কারণটাই কি তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শামীম ভূঁইয়া জানান, তানভীর আহমদ খালিয়াজুরী উপজেলা যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: