বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নামবো – এমপি মজিবুর রহমান জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা স্মরণে গোপালগঞ্জে ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প উদ্বোধন নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কুলাউড়ায় বিদ্যুৎ বিলে অসঙ্গতির অভিযোগ: অতিরিক্ত বিলের বোঝা গ্রাহকদের নারী ও শিশু নির্যাতন আইনের ৯খ ধারা নিয়ে হাইকোর্টের প্রশ্ন সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবসে পদ্মা-যমুনা সেতু জাদুঘরে প্রবেশ ফ্রি রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

ময়মনসিংহে নারী পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ নগরীর কাশর বউবাজারের এক বাসা থেকে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কোতোয়ালী মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, নিহত পুলিশ কনস্টেবল জবা আক্তার সুইটি (২১) ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার স্বামী পুলিশ কনস্টেবল হাফিজও পুলিশ লাইনে কর্মরত। নগরীর কাশর করোনেশন রোডে ভাড়াটিয়া বাসায় সপরিবারে বসবাস করতেন।

পুলিশ জানায়, কয়েক মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন পুলিশ কনস্টেবল হাফিজ ও সুইটি। কিছুদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম আকার ধারণ করে।

শুক্রবার দুপুরে খবর পেয়ে কাশর বউবাজার এলাকার ভাড়া বাসা থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় সুইটির লাশ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মো. আগমার উজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: