বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কিশোরীকে অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির সাইবার আইন সংশোধনের প্রস্তাবে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফজর থেকে সূর্যোদয়: যেমন কাটত নবীজির সকালগুলো রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী পলাতক রাজনৈতিক দলের নেতা–কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা

ময়মনসিংহে নারী পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ নগরীর কাশর বউবাজারের এক বাসা থেকে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কোতোয়ালী মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, নিহত পুলিশ কনস্টেবল জবা আক্তার সুইটি (২১) ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার স্বামী পুলিশ কনস্টেবল হাফিজও পুলিশ লাইনে কর্মরত। নগরীর কাশর করোনেশন রোডে ভাড়াটিয়া বাসায় সপরিবারে বসবাস করতেন।

পুলিশ জানায়, কয়েক মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন পুলিশ কনস্টেবল হাফিজ ও সুইটি। কিছুদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম আকার ধারণ করে।

শুক্রবার দুপুরে খবর পেয়ে কাশর বউবাজার এলাকার ভাড়া বাসা থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় সুইটির লাশ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মো. আগমার উজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: