শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

জাতির পিতার শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডিইউজের ৩ দিনের কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৩ দিনের পৃথক কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

কর্মসূচির মধ্যে রয়েছে- বিষয় ভিত্তিক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। এসব কর্মসূচি সফল করার করতে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

আগামী ১৩ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে অনুষ্ঠিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ”১৫ আগস্ট : নেপথ্যের কুশীলবদের বিচার কমিশন চাই” শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

আগামী ১৪ আগস্ট, শুক্রবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে অনুষ্ঠিত হবে
জাতির পিতার শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও করোনাকালে সাংবাদিকদের জন্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সহয়তা প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি।

আগামী ১৫ আগস্ট, শনিবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: