বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

শত কৃষকের মুখে হাসি ফোটালেন সুবর্ণচরের এসিল্যান্ড

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচরের চরআমান উল্যাহ ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের জলবদ্ধতা নিরসন করে শত কৃষকের মুখে হাসি ফোটালেন সুবর্ণচরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট (এসিল্যান্ড) মো. আরিফুর রহমান।

স্থানীয় কৃষকরা জানায়, গত তিন যুগ পূর্বে স্থানীয় কৃষকদের চাষাবাদের সুবিধার কথা চিন্তা করে জলাবদ্ধতা নিরসনে মরহুম সার্জেন্ট মোজাম্মল হক নিজের জমি ও নিজের অর্থায়নে বাঁশখালী খালের সাথে ৮ফুট প্রসস্ত নালা কেটে দেন। তাঁর মৃত্যুর এতবছর পর তারই ভাই নিজাম উদ্দিন নালাটি বন্ধ করে বাড়ির দরজা করার জন্য বালি উত্তোলন করে বরাট করে পেলে। ফলে প্রায় ৫০০ একর ভূমির জলাবদ্ধতা দেখা দেয়।

জলবদ্ধতা নিরসনে ভুক্তভোগী কৃষকরা সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুর রহমানকে অবহিত করলে তিনি সরেজমিনে গিয়ে নালার পরিষ্কার করিয়ে দেন। এছাড়াও একই খালের সাথে যুক্ত ৩টি কালভাটের মুখ দাঁড়িয়ে থেকে পরিষ্কার করান।

কৃষকদের কৃষি জমির জলাবদ্ধতা দূর করায় এসিল্যান্ড কে ধন্যবাদ জানান কৃষকেরা। কৃষক আলা উদ্দিন জানান, সুবর্ণচরের একজন জনবান্ধন এসিল্যান্ড হিসেবে সুবর্ণচরবাসীর হৃদয়ে স্থান করে নিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুর রহমান জানান, যেখানে কৃষকদের সমস্যা থাকবে সেখানে আমি তাদের সহযোগিতার করার চেষ্টা করবো। আমাদের দেশের কৃষি অর্থনীতির প্রাণ কৃষক ও কৃষিকে বাঁচিয়ে রাখতেই হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: