মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম
ডোনাল্ড-সল্ট ঝলকে উড়ে গেল অস্ট্রেলিয়া চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি শেখ হাসিনা না ফিরলে ফেরানোর আইনি উদ্যোগ জানাল দুদক ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার দুই সাংবাদিক বুধবার ঢাকার মঞ্চে মনোড্রামা ‘হেলেন কেলার’ নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লোহিত সাগরের দ্বীপে রোনালদো-জর্জিনার দুই ভিলা, দাম জানেন কত? সেতু আছে, পাটাতন নেই উনি কি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আব্দুলাহর

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে জামালপুর সদরের এমপির মতবিনিময় সভা

সুমন মাহমুদ, স্টাফ রিপোর্টার : জামালপুর সদর উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে জামালপুর সদরের সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের মোজাফফর হোসেন অডিটোরিয়ামে এই মতবিনিময়সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। কোন শিক্ষার্থী যেন ঝড়ে না পড়ে সেইদিকে বেশি গুরুত্ব দিতে হবে। শিক্ষকরা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষকরাই পারে একটা জাতিকে ভালো কিছু উপহার দিতে।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হালিমা বেগম প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: