শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে জামালপুর সদরের এমপির মতবিনিময় সভা

সুমন মাহমুদ, স্টাফ রিপোর্টার : জামালপুর সদর উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে জামালপুর সদরের সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের মোজাফফর হোসেন অডিটোরিয়ামে এই মতবিনিময়সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। কোন শিক্ষার্থী যেন ঝড়ে না পড়ে সেইদিকে বেশি গুরুত্ব দিতে হবে। শিক্ষকরা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষকরাই পারে একটা জাতিকে ভালো কিছু উপহার দিতে।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হালিমা বেগম প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: