মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার কলেজের পোশাকে টিকটক করলেই টিসি পাবনায় কৃষকের সার গোপন গুদামে মজুত, ডিলারকে অর্থদণ্ড ডোনাল্ড-সল্ট ঝলকে উড়ে গেল অস্ট্রেলিয়া চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি শেখ হাসিনা না ফিরলে ফেরানোর আইনি উদ্যোগ জানাল দুদক ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার দুই সাংবাদিক বুধবার ঢাকার মঞ্চে মনোড্রামা ‘হেলেন কেলার’ নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জামালপুরে যৌথ অভিযানে ৩ ক্লিনিকে জরিমানা ও সিলগলা

সুমন মাহমুদ, স্টাফ রিপোর্টার : জামালপুরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে শহরের তিনটি বেসরকারি ক্লিনিকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং ২ টি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগলা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানে শহরের দেওয়ানপাড়া এলাকার অ্যাপোলো ক্লিনিকে জরুরী বিভাগে ডাক্তার না থাকা, অপারেশন থিয়েটারে কাঠের ফার্নিচার ও অনুমোদন না থাকায় ৫০ হাজার টাকা, পাঁচ রাস্তা এলাকার মা নার্সিং হোম অ্যান্ড হসপিটালের অনুমোদন না থাকায় ও অপারেশন থিয়েটারে সিলগালাসহ ৩০ হাজার টাকা ও গেইটপাড় শফি মিয়ার বাজারের ইউনাইটেড জেনারেল হাসপাতালকে একই ধরনের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্বে দেওয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার জানান, স্বাস্থ্য মন্ত্রালয়ের দশ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আজকের এই অভিযান। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার তন্ময় হালদার, মেডিকেল অফিসার ডা. রাফিয়া, ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক আরিফুর রহমান, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলীসহ প্রমূখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: