রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

জামালপুরে যৌথ অভিযানে ৩ ক্লিনিকে জরিমানা ও সিলগলা

সুমন মাহমুদ, স্টাফ রিপোর্টার : জামালপুরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে শহরের তিনটি বেসরকারি ক্লিনিকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং ২ টি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগলা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানে শহরের দেওয়ানপাড়া এলাকার অ্যাপোলো ক্লিনিকে জরুরী বিভাগে ডাক্তার না থাকা, অপারেশন থিয়েটারে কাঠের ফার্নিচার ও অনুমোদন না থাকায় ৫০ হাজার টাকা, পাঁচ রাস্তা এলাকার মা নার্সিং হোম অ্যান্ড হসপিটালের অনুমোদন না থাকায় ও অপারেশন থিয়েটারে সিলগালাসহ ৩০ হাজার টাকা ও গেইটপাড় শফি মিয়ার বাজারের ইউনাইটেড জেনারেল হাসপাতালকে একই ধরনের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্বে দেওয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার জানান, স্বাস্থ্য মন্ত্রালয়ের দশ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আজকের এই অভিযান। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার তন্ময় হালদার, মেডিকেল অফিসার ডা. রাফিয়া, ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক আরিফুর রহমান, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলীসহ প্রমূখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: