শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

২১ আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি জড়িত: কাদের

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১শে আগস্টের গ্রেনেড হামলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মত সত্য, ধামাচাপা দিয়ে পার পাবে না কেউ।

রোববার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.এফ.এম মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

বিএনপি ২১শে আগস্টের গ্রেনেড হামলায় উট পাখির মত মুখ বালুতে লুকিয়ে রাখলে সত্য কখনো মিথ্যা হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে যা বলেছেন তা সত্য ও স্পষ্ট। সত্য কথা বললেই বিএনপির গাত্রদাহ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্ধকারের শত্রুরা সত্য সহ্য করতে পারে না, সত্যের বন্যা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যায়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাদের বলেন, চলমান পরিস্থিতিতে ভবিষ্যতের পাশাপাশি জীবনও ঝুঁকিপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন, অনুকূল পরিস্থিতি এলেই সরকার সিদ্ধান্ত জানাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: