রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম
অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

ফুলবাড়ীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুরক্ষাসামগ্রী ও অর্থ বিতরণ

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : করোনা প্রতিরোধে এবং আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির উদ্যোগে সুরক্ষাসামগ্রী ও অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার আলাদীপুর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে উপজেলার চার ইউনিয়নে আয়োজিত এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, সংস্থার ফুলবাড়ী এপি ম্যানেজার স্বপন সিং প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার এলুয়াড়ি, আলাদীপুর, কাজিহাল ও বেতদিঘি ইউনিয়নে একযোগে মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে ৬৮৫ জনের মুঠোফোনে ২০ লাখ ৯৩ হাজার ১৮ টাকা এবং ৪০০ পরিবারের মাঝে সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়।

সংস্থার ফুলবাড়ী এপি ম্যানেজার স্বপন সিং বলেন, করোনাভাইরাস প্রতিরোধে এবং আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার চার ইউনিয়নের প্রত্যকের মুঠোফোনে ৩ হাজার ৫৫ টাকা করে মোট ৬৮৫ জনের মুঠোফোনে ২০ লাখ ৯৩ হাজার ১৮ টাকা এবং ৪০০ পরিবারের প্রত্যোকের মাঝে সুরক্ষাসামগ্রী হিসেবে কাপড়ের মাস্ক ১০ পিস, সাবান ৫ পিস, স্যানিটারি ন্যাপকিন ২০ পিস (২ প্যাকেট), ডিটারজেন পাউডার ২ প্যাকেট, ২০ লিটার পানির বালতি ১টি, গামলা ১টি এবং সাবান কেস একটি প্রদান করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: