বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

ব্যথায় আক্রান্ত সাহাবিকে যে দোয়া পড়তে বলেছিলেন নবিজি (সা.)

উসমান ইবনু আবুস-সাকাফী (রা.) থেকে বর্ণিত তিনি আল্লাহর রাসুলের কাছে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শারীরিক ব্যথার বিষয়ে বলেছিলেন যা তিনি মুসলমান হওয়ার সময় থেকে তার শরীরে অনুভব করছিলেন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে বললেন, আপনার শরীরের যে জায়গা ব্যথায় আক্রান্ত হয়, ওই জায়গায় তোমার হাত রেখে তিনবার ‘বিসমিল্লাহ’ বলবেন এবং সাতবার বলবেন,

أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আউজু বিইজ্জাতিল্লহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।অর্থ: আমি আল্লাহ ও তার কুদরতের শরণাপন্ন হচ্ছি আমি যা অনুভব করছি এবং ভয় করছি তার অকল্যাণ থেকে। (সহিহ মুসলিম)

ব্যথায় আক্রান্ত হলে হাদিসের শিখিয়ে দেওয়া নিয়মে এ দোয়াটি পড়তে পারেন। আশা করা যায় আল্লাহ তাআলা তার দয়ায় ব্যথা দূর করে দেবেন।

দোয়া আল্লাহর প্রিয় আমল। নবি (সা.) বলেন, আল্লাহর কাছে দোয়ার মতো প্রিয় আর কিছু নেই। (মুসনাদে আহমদ) কারণ দোয়ায় বান্দার দাসত্ব, বিনয়, অহংকারহীনতা ও আল্লাহর কাছে তার মুখাপেক্ষিতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলেন, وَ قَالَ رَبُّکُمُ ادۡعُوۡنِیۡۤ اَسۡتَجِبۡ لَکُمۡ اِنَّ الَّذِیۡنَ یَسۡتَکۡبِرُوۡنَ عَنۡ عِبَادَتِیۡ سَیَدۡخُلُوۡنَ جَهَنَّمَ دٰخِرِیۡنَ

তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। যারা অহংকার করে আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা শীঘ্রই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। (সুরা গাফির: ৬০)

মুসলমানের দোয়া কখনও বিফলে যায় না। আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন, মুসলমান যদি এমন কোনো দোয়া করে যেখানে অন্যায় বা আত্মীয়তার সম্পর্কচ্ছেদের দাবি নেই, তাহলে সেই দোয়ার কারণে আল্লাহ তাকে যে কোনো একটি প্রতিদান অবশ্যই দেন; হয়তো সে যা চেয়েছে দ্রুতই তাকে তা দিয়ে দেন, তার প্রতিদান আখেরাতের জন্য রেখে দেন, অথবা তার থেকে কোনো বিপদ বা মসিবত দূর করে দেন। সাহাবিরা বললেন, যদি আমরা অনেক বেশি দোয়া করি? নবিজি (সা.) উত্তর দিলেন, আল্লাহ বেশি দান করবেন। (মুসনাদে আহমদ)


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: