বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

অন্যের ঘরে প্রবেশের আদব

ইসলাম আমাদের উত্তম সংস্কৃতি ও আদব শিক্ষা দিয়েছে। যেমন কারো ঘরে প্রবেশ করার সময় কী করা উচিত, কীভাবে সালাম দিয়ে অনুমতি চাওয়া উচিত এই ব্যাপারে কোরআনে আল্লাহ সরাসরি দিকনির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَدۡخُلُوۡا بُیُوۡتًا غَیۡرَ بُیُوۡتِکُمۡ حَتّٰی تَسۡتَاۡنِسُوۡا وَ تُسَلِّمُوۡا عَلٰۤی اَهۡلِهَا ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ لَعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَহে মুমিনগণ! তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে তাদের অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না; এটাই তোমাদের জন্য শ্রেয়, হয়তো তোমরা উপদেশ গ্রহণ করবে। (সুরা নুর: ২৭)

আরেক আয়াতে আল্লাহ বলেন,

وَاِذَا بَلَغَ الۡاَطۡفَالُ مِنۡکُمُ الۡحُلُمَ فَلۡیَسۡتَاۡذِنُوۡا کَمَا اسۡتَاۡذَنَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِهِمۡ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰهُ لَکُمۡ اٰیٰتِهٖ وَ اللّٰهُ عَلِیۡمٌ حَکِیۡمٌ

তোমাদের সন্তান-সন্ততি যখন প্রাপ্তবয়স্ক হয়, তারাও যেন অনুমতি চায় তাদের অগ্রজদের মতো। এভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বর্ণনা করেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। (সুরা নুর: ৫৯)

নবিজিও (সা.) তার সাহাবীদের এই আদবগুলো শিক্ষা দিয়েছেন। কেউ ভুল করলে সংশোধন করে দিয়েছেন। এক সাহাবী একবার সালাম না দিয়েই নবিজির (সা.) দরবারে ঢুকে গেলেন। নবিজি (সা.) বললেন, তুমি আবার বাইরে গিয়ে সালাম দাও এবং বলো আমি কি আসতে পারি? (সুনান আব দাউদ, সুনান তিরমিজি)

সুতরাং কারো ঘরে ঢোকার আগে আমরা যেন সালাম দিয়ে অনুমতি নিই। একান্ত আপন জন হলেও বিনা অনুমতিতে কারো ঘরে ঢুকে পড়া সমীচীন নয়।

কারো ঘরে উঁকি দেওয়াও ঢুকে পড়ার মতোই। এটা অভদ্রতা ও ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। নিজের বাবা-মা বা প্রাপ্তবয়স্ক সন্তানের ঘরে উঁকি দেওয়া থেকে বিরত থাকতে হবে।

শিশু সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তাকে ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করা, সালাম দেওয়া, অন্যের ঘরে উঁকি না দেওয়া ইত্যাদি আদব শিক্ষা দিতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: