রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

উজিরপুরের আলোকিত মানুষ রাজ্জাক তালুকদারের দাফন সম্পন্ন

উজিরপুর প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল রাজ্জাক তালুকদারের দাফন সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার বাদজোহর হস্তিশুন্ড এ আর তালুকদার কমপ্লক্সে মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু, শিক্ষক নেতা অধ্যাপক মহসিনুল ইসলাম হাবুল, উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার, উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আঃ খালেক, উজিরপুর বাজার কমিটির সভাপতি শামসুল হক সিকদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন সৎসঙ্গ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হারুনার রশিদ ভূঁইয়া, বরিশাল জেলা শাখা কার্যনির্বাহী সভাপতি সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক রনজিত দত্ত, উজিরপুর উপজেলা শাখা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, সাধারণ সম্পাদক ও উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদারসহ অনেকে।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ আব্দুল রাজ্জাক তালুকদার বামরাইল ইউনিয়ন পরিষদ ও উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ সংযুক্ত তাঁতি সমিতির কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং সৎসঙ্গ ফাউন্ডেশনের বরিশাল জেলা শাখা সভাপতি ছিলেন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে শ্রমিক ফেডারেশনের মাধ্যমে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন। আমৃত্যু পর্যন্ত তিনি মানুষের সেবা করে গেছেন।

তিনি ২৪ জানুয়ারী শুক্রবার রাত সাড়ে ৭ টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: