সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিএসএফর গুলিতে বাংলাদেশী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিএসএফর গুলিতে সফিকুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে।

বৃহস্প্রতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

এলাকাবাসি ও চেয়ারম্যান আকালু ডোঙ্গা জানান, ওই উপজেলার আমজানখোর ইউনিয়নের চোড়াইগাতি গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে সফিকুলসহ কয়েকজন আজ সকাল ১১টায় নাগড় নদীতে মাছ ধরতে যায়।

নদী পাড় হয়ে ভারতের সীমান্তের ৩৮০ পিলার সংলগ্ন এলাকায় অবস্থান করা মাত্রই ভারতের বড়বিল্লাহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

এসময় ঘটনাস্থলেই মারা যায় সফিকুল। পরে বাকিরা পালিয়ে আসে। এ ঘটনার পর বিজিবি ও বালিয়াডাঙ্গী থানারা সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান থানার ওসি হাবিবুল হক প্রধান।

আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু ডোঙ্গা জানান, স্থাণীয়রা মাঝে মাঝেই জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায়। আজও কয়েকজন মিলে মাছ ধরতে গিয়েছিল। তাদের মধ্যে সফিকুল নদী পর হয়ে ভারত সীমান্তের কাছে অবস্থান করা মাত্রই তাকে গুলি করে বিএসএফ। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সীমান্তে বাংলাদেশী নাগরিককে দেখা মাত্রই বিএসএফর সদস্যরা গুলি করে হত্যা করছে যা কোন ভাবেই কাম্য নয়।

এ বিষয়ে ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের আহবানও জানানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: