বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম
FIFA World Cup 2026 New Rules জানেন কি, এই উপায়েই মিলবে হিরো-হিরোইনদের মতো সুন্দর হাসি? মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রিমান্ড শেষে কারাগারে সাবেক ত্রাণমন্ত্রী ডা. এনামুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে হকার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

এদিন সকালে ছয় দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসএম) মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত সোমবার (২৭ জানুয়ারি) তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৬ জানুয়ারি মধ্য রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন আসামিদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছে। মামলায় এনামুর ৩০ নম্বর এজাহারনামীয় আসামি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: