বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম
হাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদ আবাসন ব্যবসায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অনিয়মের জাল: টিআইবি বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধামরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে মরিয়া পাকিস্তান কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি কফি ও ডিমসেদ্ধ একসঙ্গে খেলে কী হয় ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ভালুকায় কিশোরী গার্মেন্টকর্মীর মরদেহ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের টাওয়ার গফুর মৌলবীর মাজার এলাকায় থেকে রিতা আক্তার (১৬) নামের এক গার্মেন্টকর্মী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রোববার (২৫ মে) রাতে শাহাব উদ্দিন ফকিরের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিতা আক্তার ও তার বড় বোন আকলিমা আক্তার, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। তারা উভয়ে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের টাওয়ার গফুর মৌলবীর মাজার এলাকায় শাহাব উদ্দিন ফকিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন।

রোববার রাতের কোনো এক সময়, বড় বোন কর্মস্থলে থাকাকালীন রিতা নিজ কক্ষে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক জানান, “গার্মেন্টকর্মীর ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: