শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ভালুকায় কিশোরী গার্মেন্টকর্মীর মরদেহ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের টাওয়ার গফুর মৌলবীর মাজার এলাকায় থেকে রিতা আক্তার (১৬) নামের এক গার্মেন্টকর্মী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রোববার (২৫ মে) রাতে শাহাব উদ্দিন ফকিরের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিতা আক্তার ও তার বড় বোন আকলিমা আক্তার, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। তারা উভয়ে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের টাওয়ার গফুর মৌলবীর মাজার এলাকায় শাহাব উদ্দিন ফকিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন।

রোববার রাতের কোনো এক সময়, বড় বোন কর্মস্থলে থাকাকালীন রিতা নিজ কক্ষে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক জানান, “গার্মেন্টকর্মীর ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: