মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম
ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

ভালুকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ইমন সরকার ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে ঈদের ছুটি কাটাতে এসে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ওয়ালিদ মাহমুদ (৮) নামে এক শিশুর। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার ধলিয়া ইউনিয়নের পলাশতলী পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ওয়ালিদ গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের মৃত ওহিদুজ্জামানের ছেলে। ঈদ উপলক্ষে গতকাল বুধবার (১১ জুন) তার মা–এর সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে খেলতে খেলতে অজান্তেই বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় ওয়ালিদ। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভেসে থাকতে দেখা যায়। বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়ালিদকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, স্থানীয় একজন উপজেলার ধলিয়া পলাশতলি পাড়ার পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনাটি তাঁকে জানিয়েছেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: