শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ভালুকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ইমন সরকার ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে ঈদের ছুটি কাটাতে এসে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ওয়ালিদ মাহমুদ (৮) নামে এক শিশুর। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার ধলিয়া ইউনিয়নের পলাশতলী পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ওয়ালিদ গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের মৃত ওহিদুজ্জামানের ছেলে। ঈদ উপলক্ষে গতকাল বুধবার (১১ জুন) তার মা–এর সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে খেলতে খেলতে অজান্তেই বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় ওয়ালিদ। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভেসে থাকতে দেখা যায়। বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়ালিদকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, স্থানীয় একজন উপজেলার ধলিয়া পলাশতলি পাড়ার পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনাটি তাঁকে জানিয়েছেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: