বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

গাজীপুরে দৈনিক মুক্ত বলাকার নৌভ্রমণ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক মুক্ত বলাকা পত্রিকার বার্ষিক নৌভ্রমণ মঙ্গলবার দিনব্যাপী নদীপথে অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে মুক্ত বলাকা পরিবারের সকল সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় গাজীপুর মহানগরের তিতারকুল নৌঘাট থেকে ঢাকার তিনশফিট এর উদ্দেশে নৌভ্রমণ যাত্রা শুরু হয়। পরে মনোরম পরিবেশ দেখার আশে পাশের বিভিন্ন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে পুনরায় গোধলী সন্ধ্যায় বাড়ীর উদ্দেশে নৌকার নোঙ্গও ফেলে তিতাকুল ঘাটে এসে আমাদেও নৌভ্রমণ শেষ হয়।

দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে নৌভ্রমণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনলাইন র্পোটাল আলোচিত বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক আব্দুর রব, মুক্ত বলাকার সহ সম্পাদক মো. সোলায়মান মিয়া, সাপ্তাহিক ভাওয়ালের প্রকাশক মোঃ মনিরুজ্জামান, মুক্ত বলাকার কালিয়াকৈর ব্যুরো চিফ জিল্লুর রহমানসহ নূরে আলম সরকার প্রমুখ।

মুক্ত বলাকার সহ সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন
দৈনিক কন্ঠ বাণীর সম্পাদক জান এ আলম, মুক্ত বলাকার চিফ রিপোর্টার কামাল হোসেন বাবুল, গাজীপুর প্রেসক্লাবের দফতর সম্পাদক মোঃ আবিদ হোসেন বুলবুল, কোয়ালিটি টিভির জেলা প্রতিনিধি সাইদুর রহমান সাইদ, সাংবাদিক মো. আমিনুল ইসলাম ওরফে ইসমাইল, মোরশেদ আলম, এমএ মান্নান, জয়নাল আবেদিন প্রমুখ।

এছাড়া বিভিন্ন পত্রিকার আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে লটারির মাধ্যমে সকলের হাতে মুক্ত বলাকা পরিবারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: