মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম
ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী শেখ হাসিনা ফিরতে চান, বাংলাদেশ চাইছে তাঁর প্রত্যার্পণ: তথ্য উপদেষ্টা হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির শেখ হাসিনা ‘১৬ই ডিসেম্বর ফিরতে চান’, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার পিরামিডের আসল দেশ মিসর নয়, সুদান

ভালুকায় পৃথক তিন অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রোববার (২২ জুন) রাতে এসব অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ ও আসামিদের গ্রেফতার করা হয়। ঘটনায় মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, রোববার রাতে সেনাবাহিনী ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশির অংশ হিসেবে জামালপুরগামী রাজিব পরিবহনের (ঢাকা মেট্রো ১৪-১৫৭৪) একটি বাসে অভিযান চালানো হয়। বাসে থাকা মোঃ ওমর ফারুক নামে এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে ২ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা মূল্যের এক হাজার প্যাথিডিন ইনজেকশন উদ্ধার করা হয়। তিনি নেত্রকোনা জেলার পশ্চিম কাতলী গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

একই রাতে ভরাডোবা-ঘাটাইল সড়কের বাকসাতরা মোড়ে অভিযান চালিয়ে মেদুয়ারী গ্রামের সিরু মিয়ার ছেলে আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫ লাখ টাকা মূল্যমানের ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আতিকুর রহমানের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রয়েছে।

অপরদিকে একই রাতে উপজেলার মাহমুদপুর ব্রীজঘাট এলাকায় সাব্বির অটো ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে মাহমুদপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: