শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ভালুকায় পৃথক তিন অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রোববার (২২ জুন) রাতে এসব অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ ও আসামিদের গ্রেফতার করা হয়। ঘটনায় মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, রোববার রাতে সেনাবাহিনী ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশির অংশ হিসেবে জামালপুরগামী রাজিব পরিবহনের (ঢাকা মেট্রো ১৪-১৫৭৪) একটি বাসে অভিযান চালানো হয়। বাসে থাকা মোঃ ওমর ফারুক নামে এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে ২ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা মূল্যের এক হাজার প্যাথিডিন ইনজেকশন উদ্ধার করা হয়। তিনি নেত্রকোনা জেলার পশ্চিম কাতলী গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

একই রাতে ভরাডোবা-ঘাটাইল সড়কের বাকসাতরা মোড়ে অভিযান চালিয়ে মেদুয়ারী গ্রামের সিরু মিয়ার ছেলে আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫ লাখ টাকা মূল্যমানের ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আতিকুর রহমানের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রয়েছে।

অপরদিকে একই রাতে উপজেলার মাহমুদপুর ব্রীজঘাট এলাকায় সাব্বির অটো ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে মাহমুদপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: