সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে পাঁচ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পাঁচ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে কাঁচা মরিচের আমদানির খবর ও পাইকারি বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমে এসেছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) ফুলবাড়ী পৌর সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই দেশি কাঁচা মরিচের পর্যাপ্ত সরবরাহ আছে। পাঁচ দিন আগে স্থানীয় বাজারে প্রতি কেজি দেশি কাঁচা মরিচের দাম ছিল প্রকার ভেদে ২৫০-২৬০ টাকা। বর্তমানে সেই মরিচ বিক্রি হচ্ছে প্রকার ভেদে ১৯০-২০০ টাকা কেজি দরে। এতে প্রতি কেজিতে ৫০-৬০ টাকা কমে এসেছে।

পৌর বাজারের সবজি বিক্রেতা হারুন উর রশীদ ও শাহ জামাল বলেন, ‘ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ থাকায় বেশ কিছু দিন ধরেই দেশি কাঁচা মরিচ দিয়েই বাজারে ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছিল। চাহিদার তুলনায় সরবরাহ ভালো থাকায় দাম স্থিতিশীল ছিল। তবে মৌসুম শেষের দিকে হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারণে মোকামে অনেক ব্যবসায়ী কাঁচা মরিচ মজুদ করায় বাজারে দাম বেড়ে গিয়েছিল।

“সম্প্রতি ভারত থেকে আমদানির খবরে মোকামে মজুদকৃত কাঁচা মরিচ বাজারে ছাড়তে শুরু করায় কাঁচা মরিচের দাম হাটবাজারে কমে আসতে শুরু করেছে। সরবরাহ বাড়লে কাঁচা মরিচের দাম আরও কমে আসবে।

এদিকে একই সময়ের মধ্যে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দামও প্রতিকেজি ৫ টাকা কমে এসেছে। পাঁচদিন আগে স্থানীয় বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল প্রকার ভেদে ৪৮-৫০ টাকা। বর্তমানে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৪৩-৪৫ টাকা কেজি দরে। এতে প্রতি কেজিতে ৫ টাকা কমে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, উপজেলা বাজার মনিটরিং কমিটির পক্ষ থেকে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। এরপরও কোন ব্যবসায়ী অযৌক্তিকভাবে কোন পণ্যের দাম বাড়ালে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: