সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

অনলাইন পত্রিকা নিবন্ধনে ফি ১০ হাজার টাকা

নিউজ ডেস্ক : দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং নির্বাচিত অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনে ১০ হাজার টাকা ফি জমা দিতে বলেছে সরকার।

মঙ্গলবার অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন ফি জমা ও নিবন্ধন ফর্ম সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ জানায় তথ্য মন্ত্রণালয়।

গত ৩১ জুলাই ৪৪টি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার ওয়েবসাইটকে নিবন্ধনের জন্য নির্বাচিত করা হয়। পরে সেই আদেশ সংশোধন করে সেখান থেকে পত্রিকার ওয়েবসাইটগুলো বাদ দিয়ে ৩৪টি অনলাইন পত্রিকাকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর গত ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর ও দেশের অন্যান্য বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয়।

প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি পাওয়া এসব পোর্টালকে সরকারি বিধি অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দৈনিক পত্রিকার  অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন নিবন্ধন ফি এককালীন ১০ হাজার টাকা জমা দিতে হবে। বাৎসরিক নবায়ন ফি জমা দিতে হবে পাঁচ হাজার টাকা। এছাড়া নিবন্ধনের ওপর সারচার্জ দিতে হবে দুই হাজার টাকা। তবে এক মাসের মধ্যে জমা না দিলে সারচার্জ দিতে হবে পাঁচ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি বিধি মোতাবেক নিবন্ধন ফি ১৪২২২১২ কোডে ১০ হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। ট্রেজারি চালানের মাধ্যমে ১৪২২৩৩৫ কোডে নবায়ন ফি জমা দিতে হবে দুই হাজার টাকা। নিবন্ধনের ওপর সারচার্জ ট্রেজারি চালানের মাধ্যমে ১৪২২৪০৬ কোডে জমা দিতে হবে দুই হাজার টাকা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: