সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছের দুই হাজার চারা ধ্বংস

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বুধবার (৩০ জুলাই) দুপুর দুইটার দিকে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছের দুই হাজার চারা ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইসাহাক আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি এলাকার দুই বোন নার্সারীতে অভিযান চালিয়ে এক হাজার ৫০০ এবং এলুয়ারি ইউনিয়নের গণিপুর এলাকার সুধির নার্সারীতে অভিযান চালিয়ে ৫০০ নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইসাহাক আলী বলেন, নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছ পানি শোষণক্ষমতা বেশি ও মাটিকে রুক্ষ করে তোলে। তাই দেশের জীববৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকার মানুষকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচলনার মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত গাছের চারা জব্দ করে ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে আকাশমনি ও ইউক্যালিপ্টাস গাছের চারা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গিকার পূরণে এ দুটি প্রজাতির গাছের চারা তৈরি, রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: