বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম
ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয় বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইইউ প্রতিনিধির সাক্ষাৎ জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট

জাতীয় শ্রমিক ফেডারেশনের বর্ধিত সভায় শ্রম সংস্কার বাস্তবায়নের দাবি

নিউজ ডেস্ক : শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে গত শুক্রবার সকালে কেন্দ্রীয় কমিটির একা বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির ওই বর্ধিত সভায় শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে গুরুত্ববহ আলোচনা হয়।
সংগঠনের সভাপতি শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সংগঠনের বর্তমান ও ভবিষ্যত কর্মসূচী নিয়ে আলোচনা করেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কর্মসূচী বাস্তাবায়নে কয়েকটি উপকমিটি গঠন করা হয়। সভায় একটি স্থায়ী শ্রম কমিশন গঠনের উদ্যোগ গ্রহণ ও কশিমনের সুপারিশ বাস্তবায়নে একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন- কমিশনের সুপারিশসমূহ সহজ ভাষায় সারাদেশের শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য লিফলেট, পোস্টার সহ বিভিন্ন প্রচার উপকরণ তৈরি ও ব্যাপক প্রচারণা করার জন্য আহবান জানানো হয়।

এছাড়াও সদস্যদের অবহিতকরণ, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এডভোকেসি ও প্রচারণা টিম গঠন, শ্রমক্ষেত্রের সকল অংশীজন যেমন- সরকার, ব্রান্ড-বায়ার, জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন সহ সবার অংশগ্রহণে অবিলম্বে একটি জাতীয় শ্রম কনভেনশন আয়োজন করা এবং রাজনৈতিক দলগুলো যেন তাদের ইশতেহারে কমিশনের সুপারিশ অন্তর্ভুক্ত করে- সেই লক্ষ্যে দলগুলোর সাথে সংলাপ আয়োজন করার জন্য আহবান জানানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: