সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মধ্যপাড়া পাথরখনিতে বিস্ফোরকের অভাবে বন্ধ হয়ে গেছে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন

দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে বিষ্ফোরক দ্রব্য (অ্যামালসন এক্সপ্লোসিভ) এর অভাবে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে বন্ধ হয়ে গেছে খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম।

খনির উৎপাদন ও উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া স্টেট কনসোর্টিয়াম (জিটিসি) বিষ্ফোরক দ্রব্য (অ্যামালসন এক্সপ্লোসিভ) এর অভাবের কারণে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন বন্ধকরে দিয়েছে। এতে খনির রক্ষণাবেক্ষণের কাজ চালু থাকলেও বন্ধ হয়ে গেছে খনির উন্নয়ন কার্যক্রম।

ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কাজের জন্য অতি প্রয়োজনীয় বিষ্ফোরক দ্রব্য (অ্যামালসন এক্সপ্লোসিভ) মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড (এমজিএমসিএল) কর্তৃপক্ষ সময় মতো চাহিদানুযায়ী সরবরাহ না করায় খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন ও উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি।

এদিকে খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে। এতে প্রতিদিন সরকারের লোকসান গুণতে হবে প্রায় দেড় কোটি টাকা। বর্তমানে পাথরখনির অভ্যন্তরে পাথর ইয়ার্ডে প্রায় ১২ লাখ মেট্রিক টন পাথর বিক্রির অপেক্ষায় মজুদ রয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি.এম জোবাইয়ের হোসেন বিষ্ফোরক দ্রব্য (অ্যামালসন এক্সপ্লোসিভ) এর অভাবে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে আমদানি করা হয়। বর্তমানে ভারত থেকে প্রয়োজনীয় প্রয়োজনীয় বিষ্ফোরক দ্রব্য (অ্যামালসন এক্সপ্লোসিভ) ভারত থেকে বাংলাদেশের প্রবেশ এবং কাস্টমস ক্লিয়ারিং এর অপেক্ষায় রয়েছে। যা দু-তিনদিনের মধ্যেই খনি এলাকায় চলে আসবে। এরপর পাথর উত্তোলন কার্যক্রম পূর্বের মতোই স্বাভাবিকভাবে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: