বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম
ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয় বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইইউ প্রতিনিধির সাক্ষাৎ জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট

দুদকের উপ-পরিচালক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর জেলা দুদকের সাবেক উপ-পরিচালক মোজাহার আলী সরকার (৫৭),পিতা ইউসুফ আলী সরকার, সাং. রূপায়ণ রানী ভিলা, ফুজাট- সি-২, ৭৯৩, মনিপুর, মিরপুর ১২১৬। জুলাই বিপ্লব ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলার একজন ওয়ারেন্ট ভূক্ত আসামি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুদকের সাবেক উপ-পরিচালক মোজাহার আলী সরকার তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পক্ষে ব্যাপক ভূমিকা পালন করেন। ছাত্র জনতার আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য তিনি ব্যাপক বাধা-বিপত্তি তৈরি করেন। যার ফলশ্রুতিতে গাছা থানায় তার নামে একটি মামলাদায়ের  হয়।
মামলা নং -০২ (০২) ২৫। মোহাম্মদ জাহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। তাছাড়া বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাগ্নে অথবা ভাসতে পরিচয় দিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।
যত অনিয়ম আছে রাষ্ট্রপতির নাম ভাঙ্গিয়ে সবই তিনি করেছেন। বর্তমানে মোজাহার আলী সরকার প্রমোশন নিয়ে বরিশাল জেলার দুদকের পরিচালকের দায়িত্বে আছেন। একজন ওয়ারেন্ট ভুক্ত আসামী ফ্যাসিস্ট সরকারের দোসর কিভাবে পদোন্নতি পায় তা বোধগম্য নয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবশ্যই এই তথ্যগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: