সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুষ্ঠু নির্বাচনই একমাত্র পথ গণতন্ত্র ফিরানো: ইঞ্জিনিয়ার তুহিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক সংসদ সদস্য( নীলফামারী-১) ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, “গণতন্ত্রে ফিরতে হলে একমাত্র পথ হচ্ছে একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন। অথচ আজকে টুপিওয়ালা আর বাচ্চাদের দল চায় না দেশে নির্বাচন হোক।”
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা বিএনপির আয়োজনে শহরের পিটিআই মোড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।
ইঞ্জিনিয়ার তুহিন অভিযোগ করেন, “যখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে চাই, তখন একটি দল ও সরকারের কিছু অংশ মিলে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জানে সুষ্ঠু নির্বাচনে গেলে ক্ষমতায় থাকার সুযোগ নেই। তাই পিআর পদ্ধতির মতো নানা ফর্মুলা দিচ্ছে। অথচ আমাদের সংবিধানে এমন কোনো পদ্ধতি নেই।”
তিনি আরও দাবি করেন, “দেশের ৮০ শতাংশ মানুষ নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়—এ কথা বলা হচ্ছে। অথচ আমি মনে করি দেশের ৯০ শতাংশ মানুষই এই পদ্ধতি সম্পর্কে জানে না। এসব প্রস্তাব দিচ্ছে তারা, যারা ক্ষমতার বাইরে থেকেও সরকারের সুবিধা ভোগ করছে।”
এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: