বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম
আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জম্মদিন উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরন । বৃহস্পতিবার ১ অক্টোবর জেলা পরিষদের অডিটোরিয়ামে রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।জেলা পরিষদের সদস্য রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মামুন বিন জাকারিয়া সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, ৪ নং সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত, ৮ নং চরবংশী ইউনিয়ন চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি, সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্বাস উদ্দিন পাটওয়ারী, রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক কৌশিক সোহেল, তারেক আজিজ জনি, জহির পাটওয়ারী সহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা পরিষদ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হতদরিদ্র ও অসহায় নারীদের কর্মসংস্থানের জন্য জেলা পরিষদ সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেয়। এর প্রেক্ষিতে রায়পুরের বিভিন্ন গ্রামের ৬০ জন অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সবসময় দেশের জনগণের কল্যাণে কাজ করেন। দেশে বেকারত্ব দূর ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। সারাদেশের মতো লক্ষ্মীপুরেও এ ধারা অব্যাহত রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: