বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের ৩০ ঘর।

জেলা প্রতিনিধি নীলফামারী: নীলফামারী জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের পূর্ব তেলিপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ পরিবারের প্রায় ৩০টি ঘর ভস্মীভূত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই গোটা গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়। এতে ক্ষতিগ্রস্তরা নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের শরিফুল ইসলামের বাড়ি থেকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে রাখা ধান, চাল, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছু পুড়ে যায়।

ইউপি চেয়ারম্যান ওয়াহেদুল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে পাশের আরও অন্তত ২০টি পরিবার অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।

নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (অঃদা:) সাহিদুল ইসলাম বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনি। সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ চলছে। তবে ঘটনাস্থলে অন্তত ১৭টি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার চারটি ঘর, ধান-চাল, নগদ টাকা—সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কোথায় যাব জানি না।”

ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তাদের মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই। অবিলম্বে সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা না হলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা মানবেতর জীবনযাপন করবে বলে আশঙ্কা করা হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: