সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীর মনোহরদীতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

মোঃরাসেল মিয়া :নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে সাইফুল ইসলাম (২০) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (০৪ অক্টোবর)সকালে মনোহরদী উপজেলার কামারআলগী এলাকার নিজ গৃহ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত প্রতিবন্ধী সাইফুল ইসলাম ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে নিহতের পিতা মজিবুর রহমান পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, চার ভাইবোনের মধ্যে বুদ্ধিপ্রতিবন্ধী সাইফুল ইসলাম বাড়িতেই পরিবারের সাথে বসবাস করতো। সকালে তার নিজ কক্ষেই গলাকাটা অবস্থায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে নিহতের পিতা পলাতক রয়েছে।

পুলিশের ধারনা রাতের কোন এক সময় পিতাকর্তৃক পুত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ পলাতক পিতাকে গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: