সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

আইয়ুব রানার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি :: অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান ও অর্ধসাপ্তাহিক সুবাণী’র সম্পাদক আইয়ুব রানার বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী। বক্তব্য রাখেন অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ডেইলী গাজীপুর-এর সম্পাদক নাসির উদ্দীন বুলবুল, দৈনিক বাঙলার জাগরণ-এর বিশেষ প্রতিনিধি সামসুল আলম জুলফিকার, দৈনিক সময়ের আলো’র বরিশাল প্রতিনিধি হাসিবুর রহমান, অনলাইন প্রেস ইউনিটি নারায়ণগঞ্জের সমন্বয়ক সাজ্জাদ হোসেন খোকন, এ আর রনি, সোহেল খন্দকার, চম্পাবতী এন মারাক, অনন্ত কুমার রায় প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও মানুষের অভিভাবক, তাঁর কাছে সংবাদযোদ্ধাদের পক্ষ থেকে বিনয়ী অনুরোধ দয়া করে একজন নিবেদিত সংবাদযোদ্ধাকে মিথ্যে মামলা থেকে অব্যহতি দেয়ার ব্যবস্থা করুন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ নভেম্বর কালিকৈর প্রেসক্লাব-এর সভাপতি ও অনলাইন প্রেস ইউনিটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সংবাদযোদ্ধা আইয়ুব রানাকে বিনা অপরাধে কেবল সন্দেহ বশবতী হয়ে গ্রেফতার করেছিলো। কারণ হিসেবে অবশ্য বলা হয়েছে- আদিবাসী নেতা বীরমুক্তিযোদ্ধা উসিট ম্রং এবং তাঁর স্ত্রী রাখাইন রাজ্যের নারী নেত্রী ম্রারাজা লেইন ওরফে ম্যাম্যা’র সাথে আইয়ুব রানার ফোনে যোগাযোগ ছিলো। যেখানে তিনি নিরলস স্বাধীনতার পক্ষে থেকে বর্তমান মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক-এর এলাকা কালিয়াকৈর-এর একটি ইউনিয়ন আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, সেখানে তাকে বারবার সইতে হয়েছে হামলা এবং মামলার আঘাত।

১৯৯৩ সালে তিনি যেমন সয়েছেন বিএনপি সরকারের নির্যাতন, ২০০১ সালেও সইতে হয়েছে শারিরিকভাবে হামলার আঘাত। আর বর্তমান সরকারের সময়ও তা অব্যহত রেখেছে স্বাধীনতা বিরোধী-ষড়যন্ত্রকারীচক্র। তিনি এই মামলা থেকে অব্যহতি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপিও প্রদান করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: