বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

কুড়িগ্রামে স্যালো নৌকার মেশিনে পাঞ্জাবি পেঁচিয়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোর চরে নৌকা খেলা পরিচালনা করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন স্থানীয় এক প্রবীণ ব্যক্তি। ইঞ্জিনচালিত স্যালো নৌকার মেশিনের সঙ্গে তার পাঞ্জাবি পেঁচিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. তাহের আলী (৬৫)। তিনি ঘোগাদহ ইউনিয়নের চর রাউলিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এলাকায় অনুষ্ঠিত নৌকাবাইচ (খেলার নৌকা) পরিচালনার দায়িত্বে ছিলেন তাহের আলী। খেলার একপর্যায়ে নৌকার মেশিনের কাছে গিয়ে তার পাঞ্জাবি হঠাৎ প্রপেলারে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন। ততক্ষণে তিনি মারা যান।

স্থানীয় মেম্বার মো. আবু তৈয়ব বলেন, “তাহের আলী ভাই নৌকা খেলার অন্যতম অভিজ্ঞ পরিচালক ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার পাঞ্জাবি মেশিনে পেঁচিয়ে মাথায় প্রচণ্ড আঘাত লাগে, যা তার মৃত্যুর কারণ হয়।”

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। মানুষের মৃত্যু বলে কয়ে আসে না। তাই কাজের সময় আরও সতর্ক থাকা জরুরি।”

তাহের আলী স্থানীয়ভাবে একজন জনপ্রিয় সমাজসেবী ও নৌকাবাইচের প্রাণপুরুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গ্রামবাসী জানান, “তাহের আলী ছাড়া আমাদের নৌকা খেলা যেন প্রাণহীন। তিনি ছিলেন সবাইকে একত্র করার মানুষ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: