বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

দিনাজপুর আইনজীবী সমিতির আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের বিজয়া পূণর্মিলনী উপলক্ষ্যে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর।

বুধবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নিচতলায় বিজয়া পূণর্মিলনী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. আব্দুল হালিম-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর বলেন, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ আমাদের সকলের নিরাপদ মাতৃভূমি। আমাদের সম্প্রীতির বন্ধন হোক আরও সুদৃঢ়। অশুভ শক্তির বিনাস হোক সমাজের প্রতিটি অঙ্গণে। সবার জীবনে আসুক শান্তি ও কল্যাণ।

দিনাজপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মো. খয়রাত আলী’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফিরোজ কবির, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জয় কিশোর নাগ, পাবলিক প্রসিকিউটর এ্যাড. মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মাজহারুল ইসলাম সরকার, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মো. সাইফুল ইসলাম (১), এ্যাড. শৈলেন কান্তি রায়, এ্যাড. অক্ষয় চন্দ্র রায়, এ্যাড. তুলশি চন্দ্র রায়, এ্যাড. নিত্যানন্দ রায়, এ্যাড. এমাম আলী, এ্যাড. সরেজ গোপাল প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: