বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

লংমার্চের ঘোষণা, শাহবাগে ‘লাগাতার অবস্থান’

নিউজ ডেস্ক :: পাহাড়সহ সারাদেশে অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবিতে লংমার্চের ঘোষণা দেয়া হয়েছে শাহবাগের মহাসমাবেশ থেকে।

‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত মহাসমাবেশ থেকে আগামী ১৬ ও ১৭ অক্টোবর নোয়াখালী অভিমুখে লংমার্চের ঘোষণা দেয়া হয়। এছাড়া ধর্ষণ ও নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চেয়ে নয় দফা দাবি ঘোষণা করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

মহাসমাবেশে বক্তারা বলেন, ‘সারাদেশে ধর্ষণের মহামারি চলছে। ধর্ষণের ৯০ ভাগ ঘটনার সঙ্গে সরকারদলীয় সমর্থকরা জড়িত। এখন আমাদের এই আওয়ামী দুঃশাসনের পাশাপাশি বিজ্ঞাপনে নারীদের পণ্য করার বিরুদ্ধেও লড়াই করতে হবে। শুধুমাত্র আইন করে ধর্ষণ বন্ধ করা যাবে না। এজন্য সংস্কৃতির পরিবর্তনও করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘আগামী ১৬ ও ১৭ অক্টোবর আমাদের লংমার্চ ও প্রতিদিনের লাগাতার অবস্থান কর্মসূচি সফল করতে ছাত্রজনতার এগিয়ে আসতে হবে। ছাত্রজনতার ঐক্যবদ্ধ লড়াই ছাড়া দাবি আদায় সম্ভব নয়।’

সমাবেশ থেকে প্রতিদিন বিকেল থেকে লাগাতার অবস্থান, ১১ অক্টোবর আলোকচিত্র প্রদর্শনী, ১২ অক্টোবর সাংস্কৃতিক সমাবেশ, ১৩ অক্টোবর চলচ্চিত্র প্রদর্শনী, ১৪ অক্টোবর নারী সমাবেশ, ১৫ অক্টোবর সাইকেল র‍্যালির ঘোষণা করা হয়।

মহাসমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, নারী সংহতি, গার্মেন্টস টিইউসিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং এসব ঘটনার সঙ্গে জড়িত সকলের শাস্তির দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে এই অবস্থান কর্মসূচি চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: