সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পদধারী আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

ফুলবাড়ী থানা পুলিশ সোমবার (১০ নভেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের পাঁচ নেতাকে আটক করে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আটককৃতদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. আকবর আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মে. তৈবুর রহমান লাজু (৪৫), ৪নং বেতদীঘি ইউনিয়নের খড়মপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও বেতদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান (৫২), একই ইউনিয়নের মালঞ্চা গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. মেজবাবুল রহমান (৩৭) এবং তার সহোদর ওয়ার্ড যুবলীগের শিক্ষা ও গাঠাগার বিষয়ক রসম্পাদক মিজানুর রহমান (৩৬) ও ১নং এলুয়ারি ইউনিয়নের ডাঙা গ্রামের মৃত সায়েদ আলী মোল্লার ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী (৫২)।

থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. সিদ্দিকু রহমান বলেন, সোমবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের উল্লেখিত পাঁচজনকে গ্রেপ্তার করা করে আদালতে সোপর্দ করা হয়েছে। ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলার মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে চলতি বছরের গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল এবং জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: