শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

অবশেষে আটকেপড়া শালিকটি উদ্ধার করল দমকল বাহিনী

দুদিন ধরে বিদ্যুতের পিলারের তারের সঙ্গে আটকে ছিল শালিক পাখিটি। স্থানীয়দের নজরে পড়লে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের অবহিত করা হয়।

সোমবার বেলা ১১টায় চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশ থেকে দমকল বাহিনী ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের যৌথ প্রচেষ্টায় পাখিটি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় জহিরুল ইসলাম জয় বলেন, শনি ও রোববার পাখিটি পল্লী বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। সুমন নামের স্থানীয় বাসিন্দা প্রথমে পাখিটি দেখতে পায়।

পরে আমরা চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে অবহিত করি।

পল্লী বিদ্যুতের লাইনম্যান জহিরুল ইসলাম বলেন, পাখিটির একটি পা ক্ষত হয়েছে। বিদ্যুতের তার থেকে সরিয়ে দেয়া হলে পাখিটি উড়ে যায়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, পাখির প্রতি মানুষের মমতা দেখে খুবই ভালো লেগেছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পাখিটি উদ্ধারের চেষ্টা করি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: