শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাশোগি হত্যাকাণ্ডের কিছুই জানতেন না সৌদি যুবরাজ: ডোনাল্ড ট্রাম্প

সাংবাদিক জামাল খাশোগির ২০১৮ সালের হত্যাকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এ ঘটনার কিছুই জানতেন না।

হোয়াইট হাউজে সফররত যুবরাজের পাশে বসে ট্রাম্প বলেন, আপনি যার কথা বলছেন, সেই ভদ্রলোককে অনেকেই পছন্দ করতেন না। তবে পছন্দ করুন বা না করুন। ঘটনাটি ঘটেছে, কিন্তু মোহাম্মদ বিন সালমান এ সম্পর্কে কিছুই জানতেন না। খবর: রয়টার্স

প্রিন্স মোহাম্মদ বলেন, খাশোগির মৃত্যুর কথা শুনে তার কাছে বিষয়টি বেদনাদায়ক ছিল।

তিনি দাবি করেন, আমরা সঠিক তদন্তের সব ধাপ অনুসরণ করেছি। আমাদের ব্যবস্থাও উন্নত করেছি যেন এমন ঘটনা আর কখনও না ঘটে। এটি বেদনাদায়ক এবং ভয়াবহ একটি ভুল।

যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তাকে লক্ষ্য করে ট্রাম্প বলেন প্রশ্নটি ছিল আমাদের অতিথিকে বিব্রত করার চেষ্টা। একই সঙ্গে তিনি যুবরাজের মানবাধিকার রেকর্ডের প্রশংসা করে বলেন, তিনি অসাধারণ কাজ করছেন—তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: