শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম
প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা

খাশোগি হত্যাকাণ্ডের কিছুই জানতেন না সৌদি যুবরাজ: ডোনাল্ড ট্রাম্প

সাংবাদিক জামাল খাশোগির ২০১৮ সালের হত্যাকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এ ঘটনার কিছুই জানতেন না।

হোয়াইট হাউজে সফররত যুবরাজের পাশে বসে ট্রাম্প বলেন, আপনি যার কথা বলছেন, সেই ভদ্রলোককে অনেকেই পছন্দ করতেন না। তবে পছন্দ করুন বা না করুন। ঘটনাটি ঘটেছে, কিন্তু মোহাম্মদ বিন সালমান এ সম্পর্কে কিছুই জানতেন না। খবর: রয়টার্স

প্রিন্স মোহাম্মদ বলেন, খাশোগির মৃত্যুর কথা শুনে তার কাছে বিষয়টি বেদনাদায়ক ছিল।

তিনি দাবি করেন, আমরা সঠিক তদন্তের সব ধাপ অনুসরণ করেছি। আমাদের ব্যবস্থাও উন্নত করেছি যেন এমন ঘটনা আর কখনও না ঘটে। এটি বেদনাদায়ক এবং ভয়াবহ একটি ভুল।

যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তাকে লক্ষ্য করে ট্রাম্প বলেন প্রশ্নটি ছিল আমাদের অতিথিকে বিব্রত করার চেষ্টা। একই সঙ্গে তিনি যুবরাজের মানবাধিকার রেকর্ডের প্রশংসা করে বলেন, তিনি অসাধারণ কাজ করছেন—তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: